জানা নিউজ

টাইগারদের বিরুদ্ধে শক্তিশালী একাদশ ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের স্কোয়াড থেকে একাদশে জায়গা হয়নি স্কট বোল্যান্ড ও জশ ইংলিসের। সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে অজি অধিনায়ক প্যাট কামিন্স একাদশ ঘোষণা করেন। কামিন্স বলেন, ‘জশ ইংলিস ও স্কট বোল্যান্ড একাদশে নেই। একাদশ সাজানো হয়েছে হেড, মার্নাস, স্মিথ, গ্রিন, ওয়েদারল্যান্ড, ক্যারি, ওয়েবস্টার, লায়ন, কামিন্স, স্টার্ক, হ্যাজলউডকে নিয়ে।’ এ সময় দীর্ঘদিন পর দলে ফেরা জশ হ্যাজলউডকে নিয়ে তিনি বলেন, ‘হ্যাজলউড দীর্ঘদিন পর ফিরছে। সে ক্লাস প্লেয়ার। তাকে ফিরে পাওয়া স্বস্তির।’ টেস্টের একাদশ ম্যাচের আগের দিন প্রকাশ করে দেওয়ার রীতি দীর্ঘদিন ধরেই অনুসরণ করছে অস্ট্রেলিয়া। ব্যতিক্রম হলো না এবারও।
অস্ট্রেলিয়া একাদশ-
জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।