সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত ও আইনের খসড়া এ বৈঠকে অনুমোদন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।