ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের একটি প্রতিবেদন নিজের ফেসবুকে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
দ্য ডিসেন্টের ওই প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানে দেখা গেছে শেখ হাসিনা জীবিত আছে প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক থেকে যে অডিওটি প্রচার করা হয়েছে তা অন্তত এক বছর আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
ডিসেন্ট জানায়, শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে।