বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শেষে তিনি এমন মন্তব্য করেন।
জয়নুল আবেদীন আরও বলেন, কিছু কিছু লোক সমস্ত ব্যাংক খালি করে বিদেশে পালিয়ে গিয়ে এখন সেখান থেকে মদদ দিচ্ছেন। একজনের বক্তব্য শুনলাম, যিনি ইসলামী ব্যাংক খালি করে নিয়ে গিয়েছেন, যিনি ইউসিবিএল খালি করে নিয়ে গিয়েছেন, বেসিক ব্যাংক খালি করে নিয়েছেন, তিনি বলছেন,কয়েকটা গাড়ি পুড়িয়ে দাও,তাহলেই দেখবা এই সরকারের পতন হয়ে যাবে।
বর্তমান সরকারকে নির্বাচিত সরকার উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, এই সরকার তো নির্বাচিত সরকার। জনগণের ভোটে নির্বাচিত। এই সরকার আপনাদের মতো দিনের ভোট রাতে চুরি করে আসেন নাই। এই সরকার কুকুর দিয়ে ভোট নিয়ে আসেন নাই। এই সরকারকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে,নির্বাচিত করে,আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করেছেন তারেক রহমানকে। এত সহজে আপনারা ভেবেছেন,আপনারা কয়েকটা গাড়ি পুড়িয়ে এই সরকারকে পতন ঘটিয়ে ফেলবেন? তা কোনোদিন হবে না ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা ফুঁসে উঠেছে। তারা অতীতে অত্যাচারের কারণে মাথানত করে নাই। এখন তো কোনো অবস্থাতেই করার প্রশ্নই আসে না। তার কারণ আজকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। কাজেই এত সোজা নয়। আমার আইনজীবী ভাই বোনদেরকে বলব,সমস্ত প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে এখন আমাদের সকলের ঈমানী দায়িত্ব হচ্ছে,এই ফ্যাসিস্ট,এই সন্ত্রাসী, তাদেরকে রুখে দেওয়া।তারা যেন কোনো অবস্থাতেই এই অঙ্গনে, এই এলাকায় মাথা উঁচু করতে না পারে। আশা করি এটা আপনাদের ঈমানী দায়িত্ব হিসেবে আপনারা পালন করবেন।
জয়নুল আবেদীন আরও বলেন, গোপালগঞ্জকে স্বাধীন করলেই সব হয়ে যাবে। গোপালগঞ্জের নামই তো আমাদের নেত্রী বদলে ফেলার কথা বলেছেন। আমাদের নেত্রী যখন বলেছে, সেই গোপালগঞ্জ আর থাকবে না। ….তাই আগামী ২৪ ঘণ্টা আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের থেকে ফিরে আসুন। না হলে বেশি লোক লাগবে না। শুধুমাত্র জাতীয়তাবাদী আইনজীবী আপনাদের রুখে দেওয়ার জন্য যথেষ্ট।