সংসদের পবিত্রতা, মর্যাদা ও পরমতসহিষ্ণুতা বজায় রাখতে সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে রুলিং দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ দুঃসময় ও রক্তক্ষয়ী আন্দোলনের পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। জনগণ এই সংসদের ওপর অনেক আশা-ভরসা রাখে।সংসদে কটু কথা বা আপত্তিকর আচরণ পরিহারের পরামর্শ দিয়ে স্পিকার বলেন, ‘সংসদে বাকস্বাধীনতা রয়েছে, তবে কোনো সদস্যের মান-সম্মান ক্ষুণ্ন হয় এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। অসংসদীয় কোনো শব্দ ব্যবহার করা হলে তা কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করা হবে।
’ একইসঙ্গে সব সদস্যকে ধৈর্য ধারণ করে সংসদ পরিচালনায় সহযোগিতার আহ্বান জানান তিনি।