জানা নিউজ

মোহাম্মদপুরে সাত মামলার আসামি সুমন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, দ্রুত বিচার ও মাদকসহ বিভিন্ন অভিযোগে করা সাতটি মামলার আসামি সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানার গণভবন ক্রসিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুমন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।

তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, দ্রুত বিচার ও মাদকসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।