রাজধানীর মিরপুরে চেকপোস্টে তল্লাশির সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি ও মোটরসাইকেলসহ মশিউল আজম ও শান্ত ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, এ বিষয়ে মিরপুর বিভাগের পুলিশ কর্মকর্তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।