যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতা ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই আরও বাড়ানো হলো। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েনের সময় এই নৌবহর মোতায়েনের খবর নতুন করে গুরুত্ব পাচ্ছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, নতুন করে প্রায় ৯ হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে। রুজভেল্ট স্ট্রাইক গ্রুপ ও মেকিন আইল্যান্ড উভচর নৌবহরের সদস্যদের সঙ্গে যুক্ত হয়ে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ২০ হাজারের বেশি হতে পারে।
মার্কিন এই সামরিক প্রস্তুতির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা জোরদারের সম্ভাবনার কথা বলেছেন। তবে কবে বা কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
তথ্যসূত্র: আল জাজিরা, এপি