প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া ৩৬ জন কর্মকর্তা ও তাদের নতুন কর্মস্থল হলো– দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে সুলতানা হাবীবকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
মোহাম্মদ দাউদ হোসেনকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৬ এর আপিলাত রেঞ্জ-১ এ, মো. এনামুল কবির কুমিল্লা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা বিসিএস (কর) একাডেমির পরিচালক হিসেবে, বাপন চন্দ্র দাসকে নোয়াখালী কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৪ এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মো. শফিউল ইসলামকে ঢাকা কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৬ এর পরিদর্শী রেঞ্জ-২ এ এবং এস এম গালিব ফারুক (সদ্য চলতি দায়িত্ব প্রাপ্ত) ময়মনসিংহ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৪ থেকে পাবনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব কর্মস্থলে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি করা কর্মকর্তারা তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।