ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে কমিটি পুনর্গঠন করা হয়।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেন।এ কমিটি পুনর্গঠনের জন্য মোহাম্মদ নূরুল ইসলাম প্রস্তাব করেন। প্রস্তাবে তিনি বলেন, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ সদস্যদের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী (২৫৪ কুমিল্লা-৬)।
কমিটির অন্য সদস্যরা হলেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন (১৭৯ ঢাকা-৬), সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান (১৬৫ কিশোরগঞ্জ-৪), সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান (২৬৩ চাঁদপুর-৪), সংসদ সদস্য জিবা আমিন খান (৩১২ নারী আসন-১২), সংসদ সদস্য আমির এজাজ খান (৯৯ খুলনা-১), সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়ারেস (৩৩ গাইবান্ধা-৫), সংসদ সদস্য মোহাম্মদ রায়হান সিরাজী (১৯ রংপুর-১) ও সংসদ সদস্য বেগম রোকেয়া বেগম (৩৪৫ নারী আসন-৪৫)।চিফ হুইপ প্রস্তাবিত কমিটি ভোটে দিলে তা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।