পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সতর্ক করে বলেছেন, বেকারত্ব, শাসন ব্যবস্থার ব্যর্থতা এবং মেধা-ভিত্তিক সুযোগের অভাব নিয়ে তরুণদের মধ্যে ক্রমবর্ধমান হতাশা একটি বড় রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে। তিনি বলেছেন, যাদের ‘তেলাপোকা’ বলে উড়িয়ে দেওয়া হয়, তারাও ঐক্যবদ্ধ হলে সবকিছু উল্টে দিতে পারে।