মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : লটারি জুয়া রেস শেয়ার হাউজিং অনুচিত কাজবাজ এড়িয়ে চলুন। কর্ম অর্থ লাভের পথ খুলবে। সন্তানদের ক্যারিয়ার ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। মণ ধর্ম ও সৃজনশীল কাজে ঝুঁকবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। অন্নবস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণ মুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। যোগাযোগ প্রেম রোমান্স বিনোদন শুভ। ভাঙাপ্রেম বন্ধুত্ব পুনরুদ্ধারের সম্ভাবনা।
মিথুন (২১ মে-২০ জুন) : দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। নিঃসন্তান দম্পতির কোল অচিরেই আলোকিত হবে। গৃহ যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। দ্বি-চক্রযান বর্জনীয়। পরিবারের কোনো বয়স্কলোকের শরীর-স্বাস্থ্য খারাপ হবে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : নিত্যনতুন সুযোগ হাতের মুঠোয় আসবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। পাওনা টাকা আদায় হবে। মণ সংগীতের প্রতি ঝুঁকবে। আটকে থাকা কাজ সচল হবে।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) : নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শত্রু ও বিরোধী পক্ষের সিংহ ভাগ কু-পরিকল্পনা নস্যাৎ হবেই হবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। মনঃকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। শিক্ষার্থীদের মণ ফেসবুক প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। অংশীদারি ব্যবসার বহুল প্রচার-প্রসার ঘটবে। দাম্পত্য কলহের মীমাংসা ঘটবে। জীবন সাথি ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ভাঙাপ্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : শ্রমিক-কর্মচারীর মাথায় হাত বুলিয়ে কার্য উদ্ধার করতে হবে। আগুন বিদ্যুৎ দ্বি-চক্রযান বর্জনীয়। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। শিক্ষার্থীদের মণ ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : লাইফস্টাইল বদলাবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ফিরে পাবেন। শিক্ষার্থীরা মনেরমতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। শ্রমিক-কর্মচারীর মনে মালিকপ্রীতি জাগ্রত হবেই হবে। কন্যাসন্তানরা বেশি প্রতিষ্ঠা পাবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন।