শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
প্রবাসীদের সেবা ও সমস্যা সমাধানের বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহত্তর সিলেটের অবকাঠামো, পর্যটন ও শিক্ষা উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ৬ লেন সড়ক প্রকল্পটি পুনরায় চালু করা হয়েছে এবং জৈন্তাপুরকে ইতোমধ্যে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটন কেন্দ্র জাফলং ও তামাবিলে পর্যটকদের সুবিধার্থে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। এছাড়া সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই নিয়ে কাজ চলছে। পাশাপাশি অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সেজন্য শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান– এ দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন। এছাড়াও জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।