জানা নিউজ

মে দিবসে মুক্তি পাচ্ছে বক্তব্যধর্মী চলচ্চিত্র ‘মানুষটিকে দেখ’

মহান মে দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বক্তব্যধর্মী চলচ্চিত্র ‘মানুষটিকে দেখ (ঝবব ঞযব চবৎংড়হ)’। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর অর্থায়নে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গাজী রাকায়েত এবং প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ। সিনেমার প্রযোজক হুমায়ূন ফরিদ বলেন, আগামীকাল শুক্রবার রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ছবিটি মুক্তি পাবে। সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক হুমায়ুন ফরিদ জানান, সমাজ থেকে কুসংস্কার দূর করা এবং গণসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে নির্মিত ‘মানুষটিকে দেখ’। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, এহসানুর রহমান, ইকবাল হোসেন, কাজী নওশাবা, রাজীব সালেহীন, শর্মীমালা, হুমায়ূন ফরিদ, মৃণাল দত্ত, আনন্দ খালেদ, তাহমিনা মোনা, আদনান বাঙালী, মিজানুর রহমান, নমিতা দাস, মীর বরকত, অনিক খান, হোসনে আরা, রিয়াদ, আরিফ, মোহন ও ভ্যালেরি অ্যান টেইলর। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ইংরেজ লেখক, প্রযোজক ও পরিচালক এলসপেথ ওয়েলডি। সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেরিব্রাল পালসি নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র ফরিদা আহমেদ-যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে দৃঢ়চেতা। সমাজের অবহেলা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে নিজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামই উঠে এসেছে তার গল্পে। এ যাত্রায় তাকে সহায়তা করে ফিরোজ মালমুদ নামের এক তরুণ, যার সঙ্গে গড়ে ওঠে সম্পর্ক। তবে সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক ও সামাজিক বাস্তবতা-এভাবেই গল্পে আসে নাটকীয় মোড়। ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা গাজী রাকায়েত। তিনি বলেন, “এটি আমার তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ‘মৃত্তিকা মায়া’ ও ‘গোর- ঞযব এৎধাব’ দর্শকপ্রিয়তা অর্জনের পাশাপাশি জাতীয় পুরস্কার পেয়েছে। আশা করি, ‘মানুষটিকে দেখ’ও দর্শকদের ভালো লাগবে।” চলচ্চিত্রটির শিল্প নির্দেশনায় রয়েছেন উত্তম গুহ, সিনেমাটোগ্রাফি করেছেন শেখ রাজিবুল ইসলাম, আবহসংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। সম্পাদনা করেছেন প্রিন্স সজল এবং কালার গ্রেডিং করেছেন সৌরভ দাস। উল্লেখ্য, ‘মানুষটিকে দেখ’র ট্রেইলার এরই মধ্যে ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। গত বছরের ডিসেম্বরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।