জানা নিউজ

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

তিনি বলেছেন, দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতি দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ককেও আরও সুদৃঢ় করার বার্তা বহন করে।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

দিনেশ ত্রিবেদী বলেন, এবার বাংলাদেশে অত্যন্ত বর্ণিল পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

পূজার আনন্দ ভাগাভাগি করতে তিনি সেখানে গেছেন উল্লেখ করে বলেন, ‘পূজায় আমি হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।’ 

এ সময় বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।