জানা নিউজ

পূজার ছুটিতে ফাঁকা রাজধানী

টানা ৫ দিনের পূজার ছুটিতে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ। যানজটের শহর ঢাকার সড়কগুলো এখন ফাঁকা।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) মিরপুরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেই গাড়ির চাপ, গণপরিবহনেও নেই যাত্রীদের ভিড়। রাইড শেয়ারিং বা পাঠাও চালকরাও যাত্রীর আশায় ঘণ্টার পর ঘণ্টা অলস সময় পার করছেন।

 

মিরপুর ১২ থেকে যাত্রাবাড়ী রুটে চলাচলকারী শিকড় পরিবহনের চালক মোহাম্মদ শমসের আলী (৫০) বাংলানিউজকে বলেন, রাস্তা একদম ফাঁকা এবং যাত্রী একেবারেই নেই বললেই চলে।

তিনি বলেন, সকাল থেকে মাত্র একটি ট্রিপ দিয়েছেন।

যাত্রীর অভাবে এখন খালি গাড়ি নিয়ে বসে আছেন। 

শমসের আলী বলেন, আগে যে সময়ে গাড়ি যাত্রীতে একদম প্যাকেট (যাত্রী বোঝাই) হয়ে যেত।

ছুটির কারণে সে সময় মাত্র ১০ থেকে ২০ জন যাত্রীও পাওয়া যাচ্ছে না। 

মোটরসাইকেল (পাঠাও) রাইড শেয়ারিং চালক মোহাম্মদ সোহাগ (৩০) বাংলানিউজকে বলেন, সকাল ৯টার পর বাসা থেকে বের হয়েছি এবং প্রায় পৌনে ১২টা বেজে গেলেও এখনও কোনো ট্রিপ পাননি।