জানা নিউজ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, নয়টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে দুটি বাস, ছয়টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১০টি অটোরিকশা ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৮০টি অটোরিকশা ও ২০২টি মোটরসাইকেলসহ মোট ৩৮১টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ২৩টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৫৫টি অটোরিকশা ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ৩১২টি মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, সাতটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৭২টি অটোরিকশা ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ৩২০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬টি বাস, ১১টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৯টি অটোরিকশা ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৩৯০টি মামলা হয়েছে।

 ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮টি বাস, ১৮টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮৯টি অটোরিকশা ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৩টি বাস, নয়টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪৬টি অটোরিকশা ও ১১৪টি মোটরসাইকেলসহ মোট ৩৮৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৩৩টি গাড়ি ডাম্পিং ও ৪৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।