জানা নিউজ

আইইডিসিআরের পরিচালককে মারধর: জাহিদ হাসানের ড্যাব সদস্যপদ স্থগিত

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের ঘটনায় ডা. জাহিদ হাসানের সদস্যপদ স্থগিত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ডা. জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক।

বুধবার (২৮ অক্টোবর) বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের এক নোটিশ থেকে এ বিষয়টি জানা যায়।

ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের স্বাক্ষর করা কারণ দর্শানোর নোটিসে বলা হয়, আজ সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে অপ্রীতিকর ঘটনায় আপনার সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে আপনার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হলো এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর যথোপযুক্ত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।