কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, দেশজুড়ে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
এতে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাব এলাকা ও জাতীয় ঈদগাহের সামনে দিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়।
এতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ সংগঠনটির দক্ষিণ শাখার জ্যেষ্ঠ নেতাকর্মীরা অংশ নেন।মিছিল থেকে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানানো হয়।
এসব ঘটনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন যুবদলের নেতাকর্মীরা।