অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহস্পতিবার জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে। গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুতে তার বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ রয়েছে। একই সময়ে নিউইয়র্কে তার সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিক্ষোভের প্রস্তুতির খবরও এসেছে।