স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশার চালক নিজের বাসার সামনে গাড়িটি চাবিসহ রেখে বাসার ভেতরে যান।
দুর্ঘটনার পর শিশুটিকে দ্রুত ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। যতদূর জানতে পেরেছি, দুই পক্ষের মধ্যে সমঝোতার জন্য আলাপ চলছে।