জানা নিউজ

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ১৯৬৭ সালের পর নজিরবিহীন বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনাবাহিনী।

এদিকে হেবরনে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার পর পশ্চিম তীরে পুরোপুরি অবরোধ কার্যকরের কথাও জানিয়েছেন তিনি।

 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ওই বন্দুকযুদ্ধে তাদের দুই সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা তিনি পর্যালোচনা করেছেন।

১৯৬৭ সালের পর এমন অভিযান নজিরবিহীন হবে। তবে কখন অভিযানটি বাস্তবায়ন করা হবে, সেই সময় নির্ধারণ করবে ইসরায়েল।
 

১৯৬৭ সালে ইসরায়েল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। এ ছাড়া সিরিয়ার গোলান মালভূমি ও মিসরের সিনাই উপদ্বীপও দখল করে ইসরায়েল।

গোলান মালভূমি এখনো ইসরায়েলের দখলে রয়েছে।