এর আগে তাদের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে দেড় মাসের বেশি সময় ধরে আলাদা থাকার খবরও প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি নিয়ে দুজনের মধ্যে মতবিরোধের কথাও উঠে এসেছে কিছু প্রতিবেদনে। দাবি করা হয়, বাড়িটি বিক্রি করতে চান ফারুকী, তবে তাতে সম্মতি নেই তিশার। যদিও এ বিষয়ে দুজনের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিশা। নাটক নির্মাণের পাশাপাশি তার প্রযোজিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পেয়েছে।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র নির্মাণে তুলনামূলক কম দেখা গেছে ফারুকীকে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমার পর নতুন কোনো চলচ্চিত্র নিয়ে এখনো পর্দায় ফেরেননি তিনি।
প্রসঙ্গত, কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা। ২০২২ সালে তাদের ঘরে আসে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।