জানা নিউজ

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে সাইকেল শোভাযাত্রা

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো ‌‘ঢাকা হ্যারিটেজ সাইকেল র‍্যালি’।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজিত র‍্যালিটি ঢাকা গেট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ।

র‍্যালি উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর, ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামীর বাংলাদেশ।

তাই একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে। প্রতিটি রাস্তায় যেন সাইকেল চালানোর উপযুক্ত ব্যবস্থা থাকে, সে পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি ঢাকা প্রয়োজন, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে এবং স্বাচ্ছন্দ্য পরিবেশ পাবে।
তরুণেরা যাতে সাইকেল নিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ পায়, সে ব্যবস্থা করতে হবে। ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, সেই পরিবেশ গড়ে তুলতে হবে। ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এক আগস্ট থেকে শুরু হয়ে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব শিরোনামে এটি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।