১৩ শিক্ষকের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (৯ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আইনজীবী হুমায়ন কবির পল্লব বলেন, যেসব এমপিওভুক্ত স্কুল এবং কলেজ রয়েছে, সেখানে যারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তাদের বদলির ব্যাপারে ২০২৬ সালে একটা নীতিমালা করেছে সরকার।
শুনানি শেষে আদালত এই ধারাটিকে (৩.৪) কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল জারি করেছেন এবং আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী হুমায়ন কবির পল্লব।