জানা নিউজ

১১ মে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বুবলী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। আর তৃতীয় সন্তানের বাবা হয়েছেন শাকিব খান। তবে সুখবরটি ভক্তদের সঙ্গে তাৎক্ষণিকভাবে ভাগ না করে প্রায় ২৫ দিন পর সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন বুবলী।

শুক্রবার (৫ জুন) দুপুরে নিজের ফেসবুক পোস্টে বুবলী জানান, গত ১১ মে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান।পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। একই সঙ্গে তিনি তাদের মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বুবলীর এই ঘোষণার পরপরই সামাজিকমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।

ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতক কন্যা এবং তার পরিবারের জন্য শুভকামনা জানান। এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীর জন্মগ্রহণ করে। যদিও সন্তান জন্মের বিষয়টি তারা প্রকাশ্যে আনেন ২০২২ সালে। এবারও কন্যাসন্তানের জন্মের খবর প্রায় ২৫ দিন গোপন রাখার পর আনুষ্ঠানিকভাবে জানালেন এই অভিনেত্রী।