শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এখনও করতে সক্ষম হয়নি অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যেই এই সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। হত্যার বিচার শেষ না করতে পারলেও পরিবারকে নগর টাকা ও ফ্লাট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে রাজধানীর লালমাটিয়া এলাকায় রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।