জানা নিউজ

সাদা শাড়িতে অপু বিশ্বাস, ক্যাপশনে লিখলেন ভালোবাসার মন্ত্র

দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে সক্রিয় থেকেও এখনও আলোচনায় আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাম্প্রতিক সময়ে সিনেমায় ব্যস্ত্মতা কিছুটা কমলেও সামাজিক মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের চমকে দেন তিনি। গতকাল শনিবার সকালে নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন অপু। সাদা শাড়িতে রম্নপালি কাজ, অভিজাত গয়না আর মিষ্টি হাসিতে নায়িকার নতুন সাজ ভক্তদের দারম্নণভাবে আকৃষ্ট করেছে। ছবিগুলোতে কখনো স্নিগ্ধ ভঙ্গি, কখনো প্রাণখোলা হাসিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পোস্টের ক্যাপশনে লিখেছেন- “যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।” কয়েক ঘণ্টার মধ্যেই ভক্তদের ভালোবাসায় সয়লাব হয়েছে মন্ত্মব্যঘর। হাজারো লাইক-কমেন্টে ভেসে যাচ্ছে অভিনেত্রীর ফটোশুট। অপু বিশ্বাসের অভিনয়যাত্রা শুরম্ন হয়েছিল আমজাদ হোসেনের কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তবে ২০০৬ সালে কোটি টাকার কাবিন মুক্তির পরই তিনি রাতারাতি আলোচনায় আসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট সিনেমা উপহার দেন, যা ঢালিউডে দীর্ঘদিন অন্যতম জনপ্রিয় নায়ক-নায়িকার জুটি হিসেবে সমাদৃত হয়। সিনেমার পর্দায় কম দেখা গেলেও এখনো ভক্তদের কাছে অপু বিশ্বাসের আবেদন অটুট। তার প্রতিটি নতুন রূপ ভক্তদের কাছে যেন একেকটি চমক।