২০২১ সাল থেকে এ পর্যন্ত গত পাঁচ বছরে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে মোট ব্যয় হয়েছে প্রায় ৫৫৭ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজ্যসভায় লিখিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।আম আদমি পার্টির (এএপি) সাংসদ সঞ্জয় সিং ও ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) সংসদ সদস্য ভি শিবদাসনের প্রশ্নের উত্তরে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।