জানা নিউজ

সপ্তমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পড়লো অস্ট্রেলিয়া

বিশ্বকাপটা কি বানানোই হয়েছে অস্ট্রেলিয়ার জন্য? ক্রিকেটের পরাশক্তি তো অজিরা বেশ আগে থেকেই। নারীদের ক্রিকেটে যেন সেই শক্তিটা আরও বেশি। এবার ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। এই নিয়ে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তমবারের মত চ্যাম্পিয়ন হলো অজিরা। লন্ডনের লর্ডসে টস জিতে এদিন আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। দলের অধিনায়ক ন্যাট স্ক্রিভার-ব্রান্ট ৫৩ বলে ৫৮ রান করে টিকে ছিলেন। বাকিদের মধ্যে অ্যালিস ক্যাপসে ২০ বলে ২৩ রান করেছেন। ২৮ বলে ৪৪ রান করে টিকে ছিলেন ফ্রেয়া ক্যাম্প। অস্ট্রেলিয়ার হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন অ্যানাবেল সাদারল্যান্ড, সোফি মলিনেক্স, লুসি হ্যামিল্টন এবং কিম গার্থ। জবাব দিতে নেমে ওপেনার বেথ মুনির ব্যাটে ভর করে দারুণভাবে এগিয়েছে অস্ট্রেলিয়ার ইনিংস। ওপেনার জর্জিয়া ভোল বেশি একটা সুবিধা করতে পারেননি। ৬ বলে করেছেন ৯ রান। তিনে নামা ফোবে লিচফিল্ড এবং মুনির ব্যাটে দারুণভাবে এগিয়েছে অজিরা। উইকেটের চারপাশে দারুণ সব শটে দলের বোর্ডে রান তুলেছেন মুনি-লিচফিল্ড। দুজনের কার্যকরী এবং আগ্রাসী ব্যাটিংয়ে দুর্দান্তভাবে রান তাড়া করেছে অস্ট্রেলিয়া। ফিফটির ঠিক আগে থামেন লিচফিল্ড। ৩৫ বলে করেছেন ৪৮ রান। মুনি অবশ্য ফিফটি হাঁকিয়েছেন। দলের জয় প্রায় নিশ্চিত করে দলীয় ১৪০ রানের মাথাতে ৪৯ বলে ৬৪ রান করে বিদায় নেন মুনি। শেষ দিকে কিছু উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে জয় পেতে অতটা বেগ পেতে হয়নি। ১৭ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পায় অজিরা। ১২ বলে ১৩ রান করে টিকে ছিলেন এলিসা পেরি। ২ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন অ্যাশলে গার্ডনার। ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টন, লরেন বেল এবং চার্লি ডিন ১টি করে উইকেট শিকার করেছেন।