বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)’ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী ব্যক্তি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।