জানা নিউজ

শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে জানিয়েছেন, উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই। দ্রুত এসব প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা হবে।

মীর শাহে আলম বলেন, পৌরসভা ও উপজেলা পরিষদে নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে যেসব স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে এডিসি (অতিরিক্ত জেলা প্রশাসক) ও ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন।

‘প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সোত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমস্যার সমাধানে কাজ করবে’-উল্লেখ করেন তিনি।