শরীর প্রতিনিয়ত পরিবেশ থেকে এবং আমাদের গ্রহণ করা খাবার থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত উপাদানের সংস্পর্শে আসে। তাই শরীরে জমে থাকা এসব ক্ষতিকর উপাদান দূর করতে ‘ডিটক্স’বা শরীর শুদ্ধিকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। শরীরে জমে থাকা টক্সিন দূর করতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-
লেবু পানি
দিনের শুরুটা এক গ্লাস লেবু পানি দিয়ে করা ভালো অভ্যাস হতে পারে। লেবুর অম্লীয় উপাদান শরীরের বিষাক্ত পদার্থগুলোকে নিষ্ক্রিয় করতে এবং শরীরের পিএইচ ভারসাম্য বজায় রেখে শরীরকে ক্ষারীয় বা অ্যালকালাইন করতে সাহায্য করে। যদি হাতের কাছে লেবু না থাকে, তবে এক গ্লাস পানিতে কয়েক টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করতে পারেন। প্রাচীন গ্রিসের চিকিৎসক হিপোক্রেটিস এই মিশ্রণটি ব্যবহার করতেন; তিনি এটিকে জীবাণু ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার একটি শক্তিশালী নিরাময়কারী উপাদান হিসেবে গণ্য করতেন।
সঠিক খাবার নির্বাচন করুন
অনেক গবেষণায় দেখা গেছে , বেরি জাতীয় ফল, বিভিন্ন মসলা, ক্রুসিফেরাস গোত্রীয় সবজি (যেমন-ব্রকলি, ফুলকপি) এবং রসুন-এই ধরনের প্রাকৃতিক ও অপ্রক্রিয়াজাত খাবার শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। এসব খাবারের সাথে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন যুক্ত করলে তা শরীরকে বিষমুক্ত করার পাশাপাশি ওজন কমাতেও সহায়তা করে। শরীর থেকে টক্সিন দূর করার জন্য সবসময় অর্গানিক বা প্রাকৃতিক উদ্ভিদজাত খাবার এবং উন্নত মানের প্রাণিজ প্রোটিন বেছে নিন।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড গ্রহণ করুন
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে যখন বিষাক্ত উপাদানের মাত্রা বেড়ে যায়, তখন প্রদাহ বা ইনফ্লামেশনের ঝুঁকি তৈরি হয়। উদ্ভিদজাত খাবার এবং প্রাকৃতিকভাবে ধরা সামুদ্রিক মাছ খাওয়ার মাধ্যমে শরীরের এই প্রদাহ কমানো সম্ভব। শর্করা কম এমন সবজি, বিভিন্ন মসলা, চিয়া সিড এবং তিসির বীজে এই স্বাস্থ্যকর চর্বি থাকে, যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি শরীরকে বিষমুক্ত করতেও সাহায্য করে।
ক্ষতিকর তেল বর্জন করুন
রান্নায় ব্যবহৃত অনেকে ধরনের তেলে প্রচুর পরিমাণে ক্ষতিকর চর্বি থাকে, যা উচ্চ তাপমাত্রায় নষ্ট হয়ে যায় এবং শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। রান্নার জন্য এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল, নারকেল তেলের মতো তেলগুলো বেছে নিন; কারণ এগুলো কেবল উচ্চ তাপমাত্রায় টিকে থাকতেই সক্ষম নয়, বরং এগুলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎসও হতে পারে। এই ফ্যাটি অ্যাসিডগুলো আপনার পরিপাকতন্ত্রে থাকা বিষাক্ত উপাদানগুলোকে (টক্সিন) দূর করে শরীরকে পুনর্গঠনে সহায়তা করতে পারে। সূদ্র: হেলদিবিল্ডার্জড