জানা নিউজ

মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ আহতের ঘটনায় গ্রেপ্তার ৮

 রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (ডিসি-মিডিয়া) আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ৩ নভেম্বর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা ও আহত করার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ডিবি।