জানা নিউজ

ভোলা-বরিশাল সেতু অনুমোদনের অপেক্ষায়: পার্থ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। সেতুটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এটি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেতু নির্মাণ হবেই।তিনি বলেন, ভোলায় সবচেয়ে বেশি উন্নয়ন করা হবে।

পাশাপাশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং নদীভাঙন রোধে কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বুধবার (২ সেপ্টেম্বর) প্রথম নিজ জেলা সফরে আসেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান। এর আগে ভোলা খেয়াঘাট এলাকায় তাকে বরণ করে নিতে হাজারো দলীয় নেতাকর্মী জড়ো হন।

মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শহরজুড়ে। এ সময় ভোলা শহর অনেকটা উৎসবের নগরীতে পরিণত হয়।বক্তব্যে পার্থ বলেন, ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু। সেতুটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেতু নির্মাণ হবেই।

তিনি আরও বলেন, ভোলার উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি নদীভাঙন রোধেও বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতে ভোলার যোগাযোগ, স্বাস্থ্য ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে আরও উন্নয়ন করা হবে।

মন্ত্রীর ভোলায় আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।