এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি সড়কে মিছিল করছেন। তাদের কয়েকজনের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। ভিডিওতে মিছিলটির নেতৃত্বে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিছিলকারীরা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, কারাবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান বলে জানা গেছে।