নিজের শারীরিক অবস্থান ও আত্মবিশ্বাস নিয়েও কথা বলেছেন ১৯ বছর বয়সী এই তারকা, ‘আমি খুব খুশি, কারণ আমরা সেমি-ফাইনালে উঠেছি। আমি শারীরিকভাবে দিন দিন আরও ভালো বোধ করছি এবং প্রতি সপ্তাহে আমার পারফরম্যান্স আরও উন্নত হবে। আমি সত্যিই খুব আনন্দিত। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছি।’
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। দুর্দান্ত ফর্মে থাকা ইয়ামাল এবার গোলের খরা কাটিয়ে দলকে ফাইনালে তুলতে পারেন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা!