নতুন বিসিবি সভাপতির পরিকল্পনা জানতে চাইলে তামিম বলেন, ‘আমি আগেই বলেছি, সময়ের সঙ্গে ধাপে ধাপে আমার পরিকল্পনা ও লক্ষ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু কাজ অ্যাডহক কমিটির সময় থেকেই শুরু করেছি। আশা করি এখন সেগুলো দ্রুত শেষ করতে পারব। আজ সকাল ৯টা-সোয়া ৯টা থেকে আমি এখানে আছি। সত্যি বলতে, আমি খুব ক্লান্ত। আজ যদি আমার সব পরিকল্পনা নিয়ে কথা বলতে শুরু করি, তাহলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যে কাজই করি বা যে সিদ্ধান্তই নিই, তা আপনারা অবশ্যই জানতে পারবেন। কারণ আমি বিশ্বাস করি, পুরো ক্রিকেট ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনারা।’রোববার বিসিবির নির্বাচনের পর শুধু সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়। ওয়ার্কিং কমিটিগুলো আগামী ৯ জুন ভাগ করে দেওয়া হতে পারে। সেদিন নতুন বোর্ডের প্রথম সভা হওয়ার সম্ভাবনা রয়েছে।