জানা নিউজ

বর্তমান সরকার হাসিনার স্টাইলে দেশ চালাচ্ছে : ফেনীতে কর্নেল অলি

ফেনীতে লংমার্চের পথসভা, । 

 বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসী ভালো নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। ছয় মাস হয়েছে, গণহত্যার একটি বিচারেরও অগ্রগতি নেই।
প্রথম দিন থেকেই এ সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই।
আমাদের ওপর অত্যাচারের স্টিমরোলার চালানো হয়েছে। আমরা কোনো দাদার বাড়ি, পিসির বাড়ি চলে যাইনি।
তিনি আরও বলেন, নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমাদের এখন চোখ রাঙানো হয়।এসব চোখ রাঙানো আমরা ভয় করি না। প্রস্তুত থাকুন, চূড়ান্ত ডাক এলে আবার বের হতে হবে। 
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালে লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ও এলডিপির কর্নেল অলি আহমদসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা।এনসিপির সভাপতি নাহিদ ইসলাম বলেন, সংসদে সংসদীয় স্বৈরতন্ত্র চালু করেছে বিএনপি। দুর্নীতি ও সিন্ডিকেটে জড়িয়ে সরকারি দল দেশে জ্বালানি সংকট তৈরি করেছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের তেল-গ্যাসসহ চলমান সংকট নিরসন না হলে গদিতে থাকতে পারবেন না।
এলডিপির কর্নেল অলি আহমদ তার বক্তব্যে বলেন, হাসিনা চলে গেছে, কিন্তু বর্তমান সরকার হাসিনার স্টাইলে দেশ চালাচ্ছে।