প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে ১০-১২ জনকে উদ্ধার করা হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ফেরিতে ওঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম যাচ্ছে।