রোববার (১৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র।
বিতরণকৃত শীর্ষ স্কিম
১৫টি স্কিমের মধ্যে বিতরণের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম।
সিএমএসএমই বিতরণ পরিস্থিতি
সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলের ৫০০০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ৯০৭.৭৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া অর্থনীতির সৃজনশীল খাতের ৫০০ কোটি টাকা বরাদ্দের পুরোটাই ইতোমধ্যেই বিতরণ সম্পন্ন হয়েছে।
কৃষি, বৈদেশিক কর্মসংস্থান ও অন্যান্য খাতের অগ্রগতি
কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির পুনঃঅর্থায়ন স্কিমে বরাদ্দকৃত ১০ হাজার কোটি টাকার মধ্যে ২৯২.৯০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে গঠিত ১০০০ কোটি টাকার স্কিম থেকে ২০০ কোটি টাকা বিতরণ করা সম্ভব হয়েছে।
একই সাথে উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে গঠিত ৩,০০০ কোটি টাকার স্কিম থেকে ৪৮.৬৭ কোটি টাকা এবং স্টার্ট-আপ খাতে মোট ৩৭.৫৯ কোটি টাকা ছাড় করা হয়েছে, যার মধ্যে ৫ কোটি টাকা প্রক্রিয়াধীন এবং ৩২.৫৯ কোটি টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
প্রক্রিয়াধীন থাকা বড় অঙ্কের স্কিম
বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে বিতরণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। ২০,০০০ কোটি টাকা বরাদ্দের বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিমে ১,৪৯০.৪৩ কোটি টাকার অনুমোদন মিলেছে, যার মধ্যে ৯২৯.৫০ কোটি টাকা বর্তমানে বিতরণ প্রক্রিয়াধীন এবং ৫৬০.৯৩ কোটি টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
এছাড়া গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ খাতে ৫২৭.৪৭ কোটি টাকা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পে ১,০০০ কোটি টাকা এবং চামড়াজাত পণ্য ও পাদুকা রপ্তানিমুখী খাত স্কিমে ৯৮ কোটি টাকা ছাড়করণের লক্ষ্যে পুরোপুরি বিতরণ প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।