অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দলের এক সদস্যের দেওয়া বিবৃতি অনুযায়ী, দিল্লির বাসভবনের বাইরে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও পাঁচজনকে আটক করেছে দিল্লি পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।
আটক দলটি জানিয়েছে, তাদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।