রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা সদর উপজেলার কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে মনিরুল হক চৌধুরী নির্বাচনী ইশতেহার এ আইটি ভিলেজ স্থাপনের কথা বলা হয়েছে, যা অত্যন্ত আশা জাগানিয়া।
তিনি আরও বলেন, মনিরুল হক চৌধুরী তার পরিকল্পনায় কোনো বৈষম্য করেননি।