বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে যশোর জেলা যুবদল। রোববার জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি এমকে রোড, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মইিহারের গিয়ে শেষ হয়। মিছিলে জেলা যুবদলের অধীনস্ত সকল ইউনিটের বিপুল সংখ্যাক নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম, নগর কমিটির সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুগ্মআহ্বায়ক তানভীর রায়হান তুহিন ও আবুল কালাম আজাদ