বুধবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হওয়া প্রচারণা মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে এ প্রচারণা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল ও পথসভা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।