সোমবার (২২ জুন) দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন।একইসাথে আসামিকে পাঁচ লাখ টাকা ক্ষতিপুরণ এবং লাশ গুমের অপরাধে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
মাত্র ৫ কার্যদিবসে ১৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার চার মাসের মধ্যে মামলার রায় প্রদাণ করেন আদালত। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে মাত্র পাঁচ কার্যদিবসে বিচার কাজ শেষ হয়েছে। আদালত আসামির সর্বোচ্চ রায় ফাঁসির আদেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট। আমরা চাই এই রায় দ্রুত কার্যকর হোক।