বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ রায় দেন।
১০ দিনের মধ্যে আইন সচিব, নির্বাচন কমিশন (ইসি) ও প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।
সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার।
তবে এনসিপি, জামায়াতসহ বিভিন্ন দল বিধানটির পক্ষে অবস্থান নিয়েছে। এর আগে ২০ অক্টোবর আরপিওতে এমন সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদনের পরপরই দলগুলো তাদের অবস্থান জানায়।
ওই অধ্যাদেশের ৯ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন।