রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনার কারণে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় লাগানো হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিএনপি এ কার্যক্রম সম্পন্ন করেছে।এর আগে, সংবর্ধনা উপলক্ষে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাস্তায় জমে থাকা বর্জ্য-আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেছে বিএনপি দীর্ঘ ১৭ বছর পর সপরিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন লাখো নেতাকর্মী।