জানা নিউজ

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড

ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, কারিগরি বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮ দশমিক ০৫ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

চলতি বছরের এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড। জিপিএ-৫ পাওয়ার শতকরা হারের দিক থেকে রাজশাহী বিভাগ এগিয়ে থাকলেও শিক্ষার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে ঢাকা। সাধারণ বোর্ডগুলোর মধ্যে পাসের হারে তলানিতে রয়েছে ময়মনসিংহ বোর্ড। তবে পাস এবং জিপিএ দুটিতেই ধ্বস নেমেছে মাদরাসা বোর্ডে।

সোমবার (১০ আগস্ট) এসএসসির প্রকাশিত ফল বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গেছে।

ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, কারিগরি বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮ দশমিক ০৫ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার হারের দিক থেকে এ বছর রাজশাহী বোর্ড এগিয়ে রয়েছে। তাদের পরেই রয়েছে ঢাকা বোর্ড।

তবে ঢাকা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেশি। এই বোর্ডে ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা মোট অংশগ্রহণকারীর ৯ দশমিক ১৩ শতাংশ, অন্যদিকে রাজশাহীতে ১৬ হাজার ১১৩ জন পেলেও তা মোট অংশগ্রহণকারীর ৯ দশমিক ১৫ শতাংশ।এছাড়া দিনাজপুর বোর্ডে ১৩ হাজার ৬৩৯ জন, যশোর বোর্ডে ১১ হাজার ৪৭৮ জন, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৮১৪ জন, চট্টগ্রাম বোর্ডে ৯ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৬ হাজার ৭১৬ জন, ময়মনসিংহ বোর্ডে ৫ হাজার ৭০০ জন, কারিগরি বোর্ডে ৩৯৫১ জন, সিলেট বোর্ডে ৩ হাজার ৮৩৬ জন এবং বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।