দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ মাদক ২১৬ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গত রোববার সন্ধায় উপজেলার ২নং পালশা ইউনিয়নের বাঁশমুড়ি নামক স্থানে চেক পোষ্ট বসিয়ে ২শ পিস যার আনুমানিক মুল্য ৪০হাজার টাকা ও ঘোড়াঘাট পৌর বাসষ্ট্যান্ডের ঢাকা হোটেলের পিছন থেকে ১৬ পিছ যার আনুমানিক মুল্য ৩হাজার ২০০টাকা সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন হাকিমপুর উপজেলার আলীহাট চকচকা রিকাবী গ্রামের শহিদুল ইসরামের ছেলে মাহবুব আলম(৩৮) ও অপরজন ঘোড়াঘাট পৌর এলাকার নয়াপাড়ার ছামাদ মিয়ার মেয়ে সাখেরা বেগম (৩৬)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের কে সমবার আদালতে প্রেরন করা হয়েছে।